প্রতীকী ছবি
গোপালপুর প্রতিনিধি: ঝিনাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ স্কুলছাত্রী নূর জাহান (১৪) এর মরদেহ উদ্ধার করেছে ডুবুরিরা। জানা যায়, টাঙ্গাইলের গোপালপুরের বড় কুমুল্লী গ্রামের নূরুল ইসলামের কন্যা নূর জাহান; বেলুয়া জনতা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী। স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে নিজ বাড়ি সংলগ্ন ঝিনাই নদীতে গোসল করতে নেমে সে নিখোঁজ হয়।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, স্থানীয়রা গোপালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসে খবর দেন। খবর পেয়ে টাঙ্গাইল থেকে, বেলাল হোসেনের নেতৃত্বে ৬সদস্যের ডুবুরি দল এসে সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।
এঘটনায় এলাকায় হৃদয় বিদারক দৃশ্যর অবতারণা হয়।
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকের বিরুদ্ধে পুলিশী অভি...
রংপুর ব্যুরো : তিস্তা নদীর পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কাটে...

মন্তব্য (০)