ছবিঃ সংগৃহীত
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুকুরে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের বড় খাটামারী হাজিপাড়া গ্রামের জনৈক মোকছেদুল ইসলামের পুকুরে অজ্ঞাত ওই ব্যক্তির লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে রাত ১০টার দিকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, শনিবার সন্ধ্যার দিকে জয়মনিরহাট ইউনিয়নের বড় খাটামারী গ্রামের একটি বাঁশঝাড় থেকে প্রচন্ড দুর্গন্ধ আসছিল।পরে এলাকাবাসী খুঁজতে গিয়ে ওই বাঁশঝাড়ের পাশে জনৈক মোকছেদুল এর পুকুরে অজ্ঞাত এক ব্যক্তির লাশ দেখতে পান। এরপর তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমীন তার মরদেহ ময়না তদন্ত শেষে অজ্ঞাত হওয়ায় আনজুমান মফিদুলের মাধ্যমে দাফন করা হয় বলে জানান।
বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্ক...
পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্য...
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে সেনাবাহিনীর সদ...
নিউজ ডেস্কঃ স্ত্রীসহ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুলাই গণঅভ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

মন্তব্য (০)