ফাইল ছবি
নড়াইল প্রতিনিধিঃ গণহত্যার বিচার, বিতর্কিত শিক্ষা কারিকুলাম বাতিল, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাসহ শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা সহ বিভিন্ন দাবি-দাওয়া দ্রুত কার্যকর করার জোর দাবিতে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ আগষ্ট) বিকাল ৫টায় নড়াইল শহরের পুরাতন বাসটার্মিনালে জাতীয় শিক্ষক ফোরাম নড়াইল জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
জাতীয় শিক্ষক ফোরাম নড়াইল জেলা শাখার উপদেষ্টা মাওলানা খায়রুজ্জামানের সভাপতিত্বে সভায় দাবি-দাওয়া তুলে ধরে বক্তব্য দেন জাতীয় শিক্ষক ফোরাম জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মুফতি কামরুল ইসলাম আনসারী, উপদেষ্টা এস.এম. ডাঃ নাসির উদ্দিন সহ অনেকে।
বক্তারা, বৈষম্যহীন জাতি গঠনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা সহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সকল প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানান।
মানববন্ধনে জাতীয় শিক্ষক ফোরাম জেলা শাখার নেতবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকগণ অংশগ্রহণ করেন।
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকের বিরুদ্ধে পুলিশী অভি...
রংপুর ব্যুরো : তিস্তা নদীর পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কাটে...

মন্তব্য (০)