• সমগ্র বাংলা

কুড়িগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের দাবি আদায়ের লক্ষে মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের দাবি আদায়ের লক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ আগস্ট) দুপুরে কুড়িগ্রাম কলেজ মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এসময় উপস্থিত শিক্ষার্থীরা বলেন, বর্তমান পরিস্থিতিতে পরীক্ষা দেওয়ার মন মানসিকতা শিক্ষার্থীদের আর নেই। সেজন্য যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে তার আলোকে বাকি পরীক্ষার ফল দিতে হবে। এইচএসসি ২০২৪ ব্যাচকে অবহেলা করা হচ্ছে। 

এসময় তারা ৪ দফা দাবি তুলে ধরেন। ১. জোর করে পরীক্ষা চাপিয়ে দেওয়া যাবে না। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এখন এইচএসসি পরীক্ষার্থীরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত। অনেক পরীক্ষার্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে আহত হয়েছেন। সবার কথা বিবেচনা করে স্থগিত পরীক্ষা না দিয়ে বিকল্প মূল্যায়নের ব্যবস্থা করতে হবে। ২. নতুন রুটিন অনুযায়ী পরীক্ষা নিয়ে ফল প্রকাশ করতে ডিসেম্বর মাস চলে যাবে। এর ফলে সময় অপচয় হবে। ৩. বিকল্প মূল্যায়নের ব্যবস্থা করতে হবে। কারণ কোনো বোর্ড পরীক্ষা ৫-৬ মাস চলতে পারে না । ৪. অবিলম্বে এইচএসসি পরীক্ষর্থীদের এই দাবি মেনে নিতে হবে।

মন্তব্য (০)





image

বাকৃবির এসভিএসএএইচ’র নতুন ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান

১

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্ক...

image

পাবনায় গ্রামীণ ব্যাংক শাখায় জয়বাংলা শ্লোগান দিয়ে আগুন

২

পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্য...

image

টেকনাফে সেনা সদস্য হত্যা মামলার আসামি রোহিঙ্গা বক্কইন্যা ...

৩

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে সেনাবাহিনীর সদ...

image

স্ত্রীসহ হাসিবের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা হাবিবসহ ১...

৪

নিউজ ডেস্কঃ স্ত্রীসহ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুলাই গণঅভ...

image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

৫

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

  • company_logo