• সমগ্র বাংলা

দুর্নীতির অভিযোগে প্রধান শিক্ষক রাকিব উদ্দিনের অপসারণের দাবিতে বিক্ষোভ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি উপজেলার সৈয়দপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মো রকিব উদ্দিনের সীমাহীন  অনিয়ম, দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতার অভিযোগে তার অপসারণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন পালন করছে  শিক্ষক,শিক্ষার্থী ও  অভিভাবকসহ সচেতন নাগরিক সমাজ।

রবিবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১১ টার দিকে নাগরিক সমাজের ব্যানারে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের সৈয়দপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এর সামনে এই কর্মসুচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক  তার সীমাহিন স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতি ঢাকতে এলাকার প্রভাবশালীদের ছত্রছায়ায় ক্ষমতার অপব্যবহার করে দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ণ করে চলেছেন।

তারা আরও বলেন, বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন, ছোট বড় ১৮ টি গাছ ও স্কুলের সীমানা প্রাচীরের ইট  নিলামে বিক্রি না করে সুকৌশলে তা বিক্রি করে টাকা আত্মসাৎ করেন। এছাড়া  আ'লীগের রাজনীতির প্রভাব খাটিয়ে  ব্রহ্মপুত্র নদ থেকে বিদ্যালয় মাঠ ভড়াটের কথা বলে লক্ষ লক্ষ টাকার  বালু তুলে বিক্রি করারও অভিযোগ রয়েছে প্রধান শিক্ষক রকিব উদ্দিনের বিরুদ্ধে।

এসময় বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা আইনুল হক, প্রতিষ্ঠানটির সাবেক প্রধান শিক্ষক আব্দুস সাত্তার,বীর মুক্তিযুদ্ধো নিজাম উদ্দিন,ইউপি চেয়ারম্যান সোহেল রানা শালু, আবুল কালাম সরকার, সাবেক প্রধান শিক্ষক সামসুজ্জোহা লুডু,ইউপি সদস্য শাখাওয়াত হোসেন,ফুলমিয়া,ছাত্রনেতা আসিফ জামান,শিক্ষার্থী রোকন মিয়া ও তৌহিদ মিয়া সহ অনেকে।

মন্তব্য (০)





image

বাকৃবির এসভিএসএএইচ’র নতুন ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান

১

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্ক...

image

পাবনায় গ্রামীণ ব্যাংক শাখায় জয়বাংলা শ্লোগান দিয়ে আগুন

২

পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্য...

image

টেকনাফে সেনা সদস্য হত্যা মামলার আসামি রোহিঙ্গা বক্কইন্যা ...

৩

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে সেনাবাহিনীর সদ...

image

স্ত্রীসহ হাসিবের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা হাবিবসহ ১...

৪

নিউজ ডেস্কঃ স্ত্রীসহ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুলাই গণঅভ...

image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

৫

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

  • company_logo