ছবিঃ সংগৃহীত
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার যাত্রী কলেজের এক কর্মচারী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে ফুলবাড়ী-বালারহাট সড়কের ছড়ারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন। নিহত ওই কলেজ কর্মচারীর নাম নজির হোসেন (৫৫)।
তিনি উপজেলার কবিরমামুদ গ্রামের মৃত আজাহার আলীর ছেলে এবং ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী। আহত মোটরসাইকেল চালক হলেন- উপজেলার উত্তর শিমুলবাড়ী গ্রামের দীনেশ চন্দ্রের ছেলে জয়কান্ত (৩০)। জানা গেছে, ফুলবাড়ী থেকে অটোরিকশাযোগে ব্যক্তিগত কাজে বালারহাট যাচ্ছিলেন নজির হোসেন।
অটোরিকশাটি ছড়ারপাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী নজির হোসেন ও মোটরসাইকেলচালক জয়কান্ত গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. হোমায়রা নজির হোসেনকে মৃত ঘোষণা করেন এবং আহত জয়কান্তের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নওয়াবুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকের বিরুদ্ধে পুলিশী অভি...
রংপুর ব্যুরো : তিস্তা নদীর পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কাটে...

মন্তব্য (০)