ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি: এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহবানে ফরিদপুরের বোয়ালমারী থেকে শান্তি শোভাযাত্রা বের করা হয়। বুধবার ( ১৪ ই আগষ্ট) দুপুরে বোয়ালমারীর বিএনপি নেতা শামসুদ্দিন মিয়া ঝুনু'র উদ্যোগে কয়েকশো মোটরসাইকেল ও মাইক্রোবাসের বহরে অংশ নেয় সহস্রাধিক নেতা কর্মী।বহরটি ফরিদপুরের বোয়ালমারী থেকে শুরু হয়ে আলফাডাঙ্গা ও মধুখালী উপজেলা ঘুরে পুনরায় বোয়ালমারীতে এসে শেষ হয়।
মোটর শোভাযাত্রা থেকে যে কোনো ধরণের হানাহানি থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানানো হয়। শান্তি শোভাযাত্রার আয়োজক বিএনপি নেতা শামসুদ্দিন মিয়া ঝুনু নেতাকর্মীদের ধৈর্য ধারণ করে পরিস্থিতি নিয়ন্ত্রন ও দেশ গঠনে কাজ করার আহ্বান জানান।
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকের বিরুদ্ধে পুলিশী অভি...
রংপুর ব্যুরো : তিস্তা নদীর পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কাটে...

মন্তব্য (০)