ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবিতে কুড়িগ্রামের উলিপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক'র নির্দেশনায় বিক্ষোভ মিছিলটি উলিপুর পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে মসজিদুল হুদা মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন একের পর এক বিতর্কিত বক্তব্য দিয়েছেন। তিনি পরোক্ষভাবে আওয়ামী লীগকে পুনর্বাসনের চক্রান্ত করছেন। ছাত্রজনতা হত্যার ঘটনায় শেখ হাসিনাকে মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করে তার বিচারের দাবি জানান।
এ সময় বিএনপি নেতা মতলেবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপি'র যুগ্ন সাধারন সম্পাদক আমিনুল ইসলাম ফুলু, জেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক ও সাবেক ছাত্রনেতা আবু জাফর সোহেল রানা, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু তোরাব, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক ফিরোজ কবির কাজল প্রমুখ।
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকের বিরুদ্ধে পুলিশী অভি...
রংপুর ব্যুরো : তিস্তা নদীর পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কাটে...

মন্তব্য (০)