ছবিঃ সিএনআই
সাতকানিয়া প্রতিনিধিঃ শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগের পর গত ৬ আগস্ট সারাদেশের ন্যায় অন্যান্য থানার মত সাতকানিয়া থানা হামলা করে ছিল দুর্বৃত্তরা ।
১২ আগস্ট দুপুরে থানা এবং উপজেলা পরিষদ পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মুুহাম্মদ ফখরুজ্জামান।
পরে জেলা প্রশাসক উপজেলা পরিষদ,উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তর এবং সাতকানিয়া থানার অফিসার ইনচার্জের অফিসসহ বিভিন্ন কক্ষ পরিদর্শন করেছেন।
পরিদর্শন কালে ,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি, উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস, ও সহকারি কমিশনার(ভূমি) ফারিস্তা করিম, সাতকানিয়া থানার ওসি মোঃ মিজান,সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় জামাত ও বিএনপি নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক আবুল বাশার মুুহাম্মদ ফখরুজ্জামান বলেন, আমরা সাতকানিয়া উপজেলা এবং থানা পরিদর্শন করেছি যতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে দ্রুত সমাধান করব এবং বতর্মানে প্রশাসনিক কার্যক্রম চলছে।
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকের বিরুদ্ধে পুলিশী অভি...
রংপুর ব্যুরো : তিস্তা নদীর পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কাটে...

মন্তব্য (০)