• সমগ্র বাংলা

শ্রীপুরে রাস্তার বর্জ্য পরিস্কার ও ট্রাফিকের দায়িত্বে ছাত্র-ছাত্রীরা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাফিক পুলিশ না থাকায় তীব্র রোদকে উপেক্ষা করে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকার বিভিন্ন পয়েন্টে সকাল থেকে বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের  ছাত্র-ছাত্রীরা ট্রাফিকের দায়িত্ব পালন করছেন।

এর আগে তারা রাস্তায় পড়ে থাকা বিভিন্ন ধ্বংসাবসেস পরিস্কার করে যান চলাচল স্বাভাবিক করেন।এসময় হেলমেট পরা ছাড়া মোটর সাইকেল চালকদের হেলমেট ব্যবহার করতে মোটরসাইকেল চালকদের উৎসাহী করে তুলছেন। শিক্ষার্থীদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সচেতন নাগরিক সমাজ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বুধবার (৭ আগস্ট) সকাল থেকে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উপজেলার মাওনা চৌরাস্তা ও আশপাশের গুরুত্বপূর্ণ সংযোগ সড়কের ময়লা বর্জ্য পরিষ্কারে কাজ করেছেন শিক্ষার্থীরা দল বেঁধে। কেউ কেউ হাতে ঝাড়ু নিয়ে সড়ক পরিষ্কার করছেন। কেউ কেউ ময়লা বস্তায় ভরে সড়কের একপাশে রাখছেন।আবার কেউ বেলচা দিয়ে ময়লা বর্জ্য জমা করছেন। এ সময় রাস্তার গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত হয়েছেন অনেক সচেতন মানুষ। 

উপস্থিত ছাত্র-ছাত্রীরা জানান, সরকারি ভাবে ট্রাফিকের ব্যবস্থা যতদিন  না করা হবে ততদিন পর্যন্ত তারা ট্রাফিকের দায়িত্ব পালন করবেন। এসময় তারা দেশের মানুষ সহযোগিতা কামনা করেন এবং ট্রাফিক আইন মেনে চলার আহবান জানান ছাত্র-ছাত্রীরা।

মন্তব্য (০)





image

বাকৃবির এসভিএসএএইচ’র নতুন ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান

১

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্ক...

image

পাবনায় গ্রামীণ ব্যাংক শাখায় জয়বাংলা শ্লোগান দিয়ে আগুন

২

পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্য...

image

টেকনাফে সেনা সদস্য হত্যা মামলার আসামি রোহিঙ্গা বক্কইন্যা ...

৩

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে সেনাবাহিনীর সদ...

image

স্ত্রীসহ হাসিবের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা হাবিবসহ ১...

৪

নিউজ ডেস্কঃ স্ত্রীসহ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুলাই গণঅভ...

image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

৫

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

  • company_logo