• সমগ্র বাংলা

কুড়িগ্রামে পরিস্কার-পরিচ্ছন্নতা এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে শিক্ষার্থীরা রাস্তায়

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধি: এবার কুড়িগ্রামে রাস্তাঘাট পরিস্কার-পরিচ্ছন্নতার জন্য নিজ দায়িত্বে ঝাড়ু–হাতে নিয়ে পরিচ্ছন্নতার কাজে এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিকের দায়িত্ব পালন করছে আন্দোলনকারী ও  সাধারণ ছাত্র-ছাত্রীরা।

সেই সাথে জেলার বিভিন্ন সড়কের যান চলাচল স্বাভাবিক করতে শৃঙ্খলার দায়িত্বে তাদের সাথে দায়িত্ব পালন করছেন জেলার আইনশৃঙ্খলা বাহিনীর আনছার সদস্যগণ।

বুধবার সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত অনেক সাধারণ শিক্ষাথী জেলা শহরের শাপলা চত্বর এলাকা,দাদা মোড় এলাকা ও জেলা পরিষদের সামনেসহ বিভিন্ন রাস্তা ও তার পাশে সড়কের নানা আবর্জনাসহ ময়লা ঝাড়ু–দিয়ে পরিস্কার পরিচ্ছন্ন করে এসব শিক্ষার্থীরা।

এছাড়াও অনেক ছাত্র-ছাত্রী সড়কের যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সেই সাথে মোটর চালকদের হেলমেট ব্যবহারে সচেতনতায় ট্রাফিক ব্যবস্থা নজরদারি করতে থাকে।

এসময় কুড়িগ্রাম সরকারি কলেজ,সরকারি মহিলা কলেজ,মজিদা আদর্শ ডিগ্রি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী মিলন, রাকিব, নাহিদ,রুহি,রিয়া মনি ও দ্বীপ্তসহ অনেকেই অংশগ্রহণ করেন।এসময় শিক্ষার্থীদের এরকম কাজকে সাধারণ নাগরিক ও সেবা গ্রহণকারীরা ভূয়সী প্রশংসাসহ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

মন্তব্য (০)





image

বাকৃবির এসভিএসএএইচ’র নতুন ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান

১

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্ক...

image

পাবনায় গ্রামীণ ব্যাংক শাখায় জয়বাংলা শ্লোগান দিয়ে আগুন

২

পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্য...

image

টেকনাফে সেনা সদস্য হত্যা মামলার আসামি রোহিঙ্গা বক্কইন্যা ...

৩

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে সেনাবাহিনীর সদ...

image

স্ত্রীসহ হাসিবের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা হাবিবসহ ১...

৪

নিউজ ডেস্কঃ স্ত্রীসহ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুলাই গণঅভ...

image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

৫

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

  • company_logo