• সমগ্র বাংলা

রংপুরে সাঈদ হত্যা : পরিস্থিতি স্বাভাবিক না থাকায় সৈয়দপুর থেকে ঢাকায় ফিরে গেছেন বিচার বিভাগীয় কমিশনের ৩ সদস্য 

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

 

নীলফামারী প্রতিনিধি: তদন্ত করতে আসা বিচার বিভাগীয় তদন্ত কমিটির তিন সদস্য ফিরে গেলেন সৈয়দপুর থেকেই। রংপুরে নিহত আবু সাঈদসহ চারজনের নিহতের ঘটনায় শুনানীর উদ্দেশে বিচারপতি খন্দকার দিলুরুজ্জামানের নেতৃত্বে কমিটি বেলা ১২টায় সৈয়দপুর বিমানবন্দরে পৌছান।

কিন্তু স্থানীয় প্রশাসনের ক্লিয়ারেন্স না পাওয়া এবং রংপুরের পরিস্থিতি স্বাভাবিক না থাকায় তদন্ত ও শুনানী আপাতত স্থগিত রেখে ফিরে যান তারা। এসময় বিচারপতি দিলুরুজ্জামান বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে সারা দেশে আবারো তদন্ত কার্যক্রম শুরু করবেন তারা। তদন্ত কমিটির অন্য দুই সদস্য হলেন বিচারপতি কে এম জাহিদ সারোয়ার ও বিচারপতি শওকত আলী চৌধুরী। উল্লেখ্য, রংপুরে আবু সাঈদসহ চার জনের নিহতের ঘটনা তদন্তে আগামীকাল থেকে তিন দিন শুনানী করার কথা ছিল এই কমিটির এবং আজ ঘটনাস্থল পরিদর্শন করার কথা ছিল।

মন্তব্য (০)





image

বাকৃবির এসভিএসএএইচ’র নতুন ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান

১

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্ক...

image

পাবনায় গ্রামীণ ব্যাংক শাখায় জয়বাংলা শ্লোগান দিয়ে আগুন

২

পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্য...

image

টেকনাফে সেনা সদস্য হত্যা মামলার আসামি রোহিঙ্গা বক্কইন্যা ...

৩

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে সেনাবাহিনীর সদ...

image

স্ত্রীসহ হাসিবের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা হাবিবসহ ১...

৪

নিউজ ডেস্কঃ স্ত্রীসহ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুলাই গণঅভ...

image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

৫

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

  • company_logo