• সমগ্র বাংলা

উলিপুরে আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে এক দফার দাবীতে বিক্ষোভ মিছিল করেছে আন্দোলনকারীরা। রোববার (৪ আগষ্ট) দুপুর আড়াইটার দিকে উলিপুর শেখ রাসেল মিনি স্টেডিয়াম থেকে বিভিন্ন শ্রেণি পেশার কয়েকশত আন্দোলনকারী বিক্ষোভ মিছিল বের করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন। এ সময় পুলিশ থানার সামনে মোড়ে অবস্থান নিলেও আন্দোলনকারীদের বাঁধা দেননি।

আন্দোলনকারীরা হাতে লাঠি, সোটা, নিয়ে সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেন। পরে পৌর শহরের চৌরাস্তার মোড়ে বিক্ষোভকারীরা অবস্থান নেন। সেখানে কিছু সময় অবস্থান নেয়ার পর পুনরায় বিক্ষোভ মিছিল করে স্টেডিয়াম মাঠে গিয়ে সমাবেশে মিলিত হন। এ সময় শহরের কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আন্দোলনকারীদের দখলে ছিল পৌর শহর।

সমাবেশে বক্তব্য রাখেন, ছাত্রদের পক্ষ থেকে মাহফুজার রহমান স্মরন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হায়দার আলী মিঞা, সাবেক ছাত্রনেতা মোতলেবুর রহমান ও আমিনুল ইসলাম ফুলু প্রমুখ।

মন্তব্য (০)





image

বাকৃবির এসভিএসএএইচ’র নতুন ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান

১

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্ক...

image

পাবনায় গ্রামীণ ব্যাংক শাখায় জয়বাংলা শ্লোগান দিয়ে আগুন

২

পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্য...

image

টেকনাফে সেনা সদস্য হত্যা মামলার আসামি রোহিঙ্গা বক্কইন্যা ...

৩

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে সেনাবাহিনীর সদ...

image

স্ত্রীসহ হাসিবের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা হাবিবসহ ১...

৪

নিউজ ডেস্কঃ স্ত্রীসহ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুলাই গণঅভ...

image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

৫

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

  • company_logo