• সমগ্র বাংলা

ময়মনসিংহে ২০ দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা শুরু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধি: "বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ" শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে ২০ দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ০২ টায় ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু। মেলার ২৯টি স্টলে নানা জাতের ফলদ, বৃক্ষ, সৌন্দর্যবর্ধনকারী ইত্যাদি গাছের চারা বিক্রি হচ্ছে। উদ্বোধনকালে মেয়র বলেন, পরিবেশ রক্ষার ক্ষেত্রে গাছের কোন বিকল্প নেই। এ বছর আমরা তীব্র তাপদাহ দেখেছি। এমন পরিস্থিতি থেকে গাছ আমাদের রক্ষা করতে পারে।

তিনি আরও বলেন, আমরা প্রতিবছরই এ মেলার আয়োজন করে থাকি। আমরা বিশেষ গুরুত্ব দিয়ে এ বছর আমরা এ আয়োজন করেছি যাতে গাছ লাগানোর শ্লোগানকে ঘরে ঘরে পৌঁছে দেওয়া যায়। এ মেলার মাধ্যমে নতুন প্রজন্ম গাছ সম্পর্কে জানতে ও চিনতে পারে এবং তাদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি হয়। তাছাড়া, যারা উদ্যোক্তা তারাও এ উদ্যোগের ফলে লাভবান হবেন। মেয়র জানান, ছাদে বা আঙিনায় গাছ লাগালে কর রেয়াতের বিষয়টি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিবেচনায় রয়েছে। দ্রুতই বিষয়টি কার্যকর করা হবে।

এ সময় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী,কাউন্সিলরবৃন্দ  প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা মোঃ বুলবুল, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জহুরুল হক, নির্বাহী প্রকৌশলী মোঃ জিল্লুর রহমান, নার্সারি মালিক সমিতির নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

বাকৃবির এসভিএসএএইচ’র নতুন ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান

১

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্ক...

image

পাবনায় গ্রামীণ ব্যাংক শাখায় জয়বাংলা শ্লোগান দিয়ে আগুন

২

পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্য...

image

টেকনাফে সেনা সদস্য হত্যা মামলার আসামি রোহিঙ্গা বক্কইন্যা ...

৩

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে সেনাবাহিনীর সদ...

image

স্ত্রীসহ হাসিবের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা হাবিবসহ ১...

৪

নিউজ ডেস্কঃ স্ত্রীসহ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুলাই গণঅভ...

image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

৫

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

  • company_logo