ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের গোর এ শহীদ বড় ময়দানের শহীদ মিনার চত্তরে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সমাবেশে পুলিশের হানায় তাৎক্ষনিকভাবে অভিভাবকসহ ১০ জন শিক্ষার্থীকে আটক করা হয়েছে। এসময় অন্যদের ছত্রভঙ্গ করে দিয়েছে তারা। আজ বুধবার দুপুরে দিনাজপুরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে জড়ো হয়ে তোমার কোটা তুমি নেও, আমার ভাইয়ের ফিরিয়ে দাওসহ বিভিন্ন শ্লোগান দিতে শুরু করলে ডিবিসহ পুলিশ সদস্যরা বিক্ষোভকারিদের ধরপাড়ক শুরু করে। এসময় অভিভাবক এবং ছাত্রছাত্রীসহ ১০ জনকে আটক করেন তারা।
এরিপোর্ট লেখা পর্যন্ত ছাত্রের সন্ধ্যানে রাস্তায় অভিযান চালাচ্ছিল আইন প্রয়োগকারি সংস্হার লোকেরা। উদ্ভুত পরিস্থিতিতে জন সমাগম (জটলা) স্হানসহ আদালত চত্তর ফাঁকা করতে তৎপরতা চালাচ্ছিল তার। এসময় ঘটনাস্হলে নির্বাহী ম্যাজিষ্ট্রেটসহ মোতায়েন ছিল টহলরত সেনা সদস্যরা। এঘটনার পর টহল বাড়ানো হয়েছে।
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকের বিরুদ্ধে পুলিশী অভি...
রংপুর ব্যুরো : তিস্তা নদীর পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কাটে...

মন্তব্য (০)