• সমগ্র বাংলা

চিলমারীতে জমি-জমা বিরোধের জের ধরে সংঘর্ষে আহত ২

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে জমি-জমা বিরোধের জের ধরে সংঘর্ষে ২জন মারাত্মকভাবে জখম হয়েছে। জানা গেছে, উপজেলার থানাহাট ইউনিয়নের কিশামতবানু গাবেরতল এলাকায় মরহুম নুরু মাষ্টার গং এর সাথে ফুল মিয়া গং এর দীর্ঘদিন থেকে জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে  আসছিল। এরই জের ধরে গত রোববার  দুপুরে ফুল মিয়া গং এর ৩০/৪০জন লোক লাঠি, রামদা,ছুরি, বটি ইত্যাদি দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে নুরু মাষ্টার গং এর রোপনকৃত রোপা আমন খেত উপড়ে ফেলে দখল করার জন্য গেলে দুই পক্ষে মধ্যে সংঘর্ষ বেধে যায়।

সংঘর্ষে নুরু মাষ্টার গ্রুপের মোঃ আক্রামুল হক(৫৫) এর বাম চোখের নীচে প্রতিপক্ষের রামদায়ের আঘাতে কেটে গিয়ে মারত্মক ভাবে জখম হয় ও তার ছোট ভাই আনিছুর রহমান(৪৫) এর মাথায় ছুরি দিয়ে আঘাত করলে সেও মারত্মক ভাবে জখম হয়। এ সময়ে ফুল মিয়া গ্রুপ জমির রোপা আমন খেত উপড়ে ফেলে বাড়ী-ঘর ভাঙ্চুর করে। নুরু মাষ্টার পক্ষের লোকজন ৯৯৯ এ ফোন দিলে চিলমারী থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহত আক্রামুল হক, আনিছুর রহমান চিলমারী হাসপাতালে  চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারের নুরু মাষ্টারের বড় ছেলে নজরুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান, তাদের জমি সংক্রান্ত উচ্চ আদালতের রায় রয়েছে। এ রায়কে উপেক্ষা করে ফুল মিয়া গং রোপা আমন খেত উপড়ে ফেলে জমি দখলের চেষ্ঠা করে এবং আমার চাচাতো ভাইদের বাড়ী-ঘর ভাংচুর করে। বাধা দিতে গেলে তারা আমার লোকজনকে মারপিট করে। এ ব্যাপারে থানায় মামলা করার প্রস্তুতি চলছে। অপর পক্ষ ফুল মিয়া গ্রুপের সাবু মিয়া জানান, নুরু মাষ্টারের লোকজন আমাদের লোকজনকে মারপিট করে এতে মঞ্জু মিয়া(২৫) আহত হয়।

মন্তব্য (০)





image

বাকৃবির এসভিএসএএইচ’র নতুন ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান

১

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্ক...

image

পাবনায় গ্রামীণ ব্যাংক শাখায় জয়বাংলা শ্লোগান দিয়ে আগুন

২

পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্য...

image

টেকনাফে সেনা সদস্য হত্যা মামলার আসামি রোহিঙ্গা বক্কইন্যা ...

৩

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে সেনাবাহিনীর সদ...

image

স্ত্রীসহ হাসিবের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা হাবিবসহ ১...

৪

নিউজ ডেস্কঃ স্ত্রীসহ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুলাই গণঅভ...

image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

৫

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

  • company_logo