• লিড নিউজ
  • সমগ্র বাংলা

দেশের শান্তি ও উন্নয়ন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান মসিক মেয়রের

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুুল হক টিটু বলেন, দেশের শান্তি ও উন্নয়ন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসতে হবে। সমাধানকৃত  বিষয়ে একটি গোষ্ঠী সারা দেশে নাশকতা চালিয়ে যাচ্ছে। এ নাশকতায় সাধারণ ছাত্ররা জড়িত ছিলো না। নাগরিক হিসেবে আমাদের সবাইকে ভূমিকা রাখতে হবে। আমাদের সন্তানদের বোঝাতে হবে যেন তারা গুজবে প্ররোচিত না হয়।

কোটা বিরোধী আন্দলোনের নামে সংগঠিত সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ লুটপাট ও সন্ত্রাসী কর্মকান্ডে হতাহতের ঘটনায় নিহতদের স্মরণে আজ ০২ টায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে একথা বলেন মেয়র।

এছাড়া, মেয়র তার বক্তব্যে সহিংসতা, নাশকতায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃ এমদাদুল হক। এ অনুষ্ঠানে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, সাধারণ ও সংরক্ষিত আসনের কাউন্সিলরবৃন্দ, বিভাগ ও শাখা প্রধানগণ ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

বাকৃবির এসভিএসএএইচ’র নতুন ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান

১

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্ক...

image

পাবনায় গ্রামীণ ব্যাংক শাখায় জয়বাংলা শ্লোগান দিয়ে আগুন

২

পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্য...

image

টেকনাফে সেনা সদস্য হত্যা মামলার আসামি রোহিঙ্গা বক্কইন্যা ...

৩

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে সেনাবাহিনীর সদ...

image

স্ত্রীসহ হাসিবের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা হাবিবসহ ১...

৪

নিউজ ডেস্কঃ স্ত্রীসহ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুলাই গণঅভ...

image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

৫

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

  • company_logo