ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি: নাগরিকদের দুর্ভোগ অবসানে আগামী ডিসেম্বর মাসের মধ্যে দিনাজপুর পৌরসভার আভ্যন্তরিন সব সড়ক সংস্কার করে নাগরিক সুবিধা নিশ্চিত করা যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। আজ রবিবার শহরের মুন্সিপাড়ায় তাজ ভবন হতে লোক ভবন পর্যন্ত সড়কের সংস্কার কাজের উদ্বোধনের সময় এ আশ্বাস দিয়েছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। সড়কটি সংস্কারে ব্যয় ধরা হয়েছে প্রায় ৬৮ লাখ টাকা।
সকালে ফোলন উম্মোচনের মাধ্যমে সংস্কারের উদ্বোধন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন পৌর সভার ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব দুলাল, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি রেজা ফারুক হুমায়ুন চৌধুরী শামিম, সুজাউর রব চৌধুরী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলালসহ অন্যান্যরা।
আগামীকাল সোমবার ঘাসিপাড়ার বটতলা থেকে রামনগর পোলস্টার ক্লাব হয়ে পাগলার মোড়ন পর্যন্ত একটি এবং বাহাদুর বাজার এলাকায় আরো একটি সড়ক সংস্কার কাজের উদ্বোধন করবেন হুইপ ইকবালুর রহিম এমপি। পর্য্যায়ক্রমে নষ্ট হয়ে যাওয়া অন্যান্য এলাকার সড়ক সমুহ ডিসেম্বর মাসের মধ্যে সংস্কার পূর্ন নির্মান কাজ শেষ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকের বিরুদ্ধে পুলিশী অভি...
রংপুর ব্যুরো : তিস্তা নদীর পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কাটে...

মন্তব্য (০)