প্রতীকী ছবি
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজিজুল ইসলাম(৪৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এঘটনায় নিহতের পিতা নুর ইসলাম ও ছোট ভাই নুরনবী আহত হয়েছেন।
জানা গেছে, রোববার(২৮ জুলাই) সকালে নিজ জমিতে পানি দেয়ার জন্য সেচপাম্প চালু করতে সুইচে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন আজিজুল। তাকে বাঁচাতে পিতা নুর ইসলাম ও ছোট ভাই নুরনবী এগিয়ে আসলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আজিজুলকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পিতা ও ছোট ভাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে ফুলবাড়ীতে থানার অফিসার ইনচার্জ(ওসি) নওয়াবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকের বিরুদ্ধে পুলিশী অভি...
রংপুর ব্যুরো : তিস্তা নদীর পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কাটে...

মন্তব্য (০)