• সমগ্র বাংলা

দিনাজপুরের সীমান্তে ১৬ কোটি টাকার সাপের বিষ উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুর সীমান্ত পথে ভারতে পাচারের সময় ১৬ কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধারের দাবি করেছেন বিজিবির ২০ ব্যাটালিয়। এব্যাপারে ২৬ জুলাই শুক্রবার বিকালে গন মাধ্যমকর্মীদের কাছে ব্রিফিং করে বিস্তারিত তথ্য উপস্থাপন করেছেন বিজিবি কর্মকর্তারা।

জানা গেছে, শুক্রবার ভোরে দিনাজপুরের বিরামপুরের দামোদরপুর সীমান্ত এলাকায় বিজিবির ২০ ব্যাটালিয়নের টহল দলের তাড়ায় বিষ ভর্তি কাচের বৈয়ম ফেলে পালিয়ে যায় দুইজন বহনকারি। পরে পরিত্যক্ত অবস্হায় দুইটি বৈয়মের মধ্যে রাখা প্রক্রিয়াজাত ২ কেজি ৪৬৬ গ্রাম সাপের বিষ উদ্ধার করেছে তারা। উদ্ধার বিষের মূল্য ধরা হয়েছে প্রায় ১৬ কোটি টাকা।

এব্যাপারে বিকালে বিজিবি'র ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল নাহিদ নেওয়াজ (পিএসসি, এলএসসি) গন মাধ্যম কর্মীদের কাছে ব্রিফিং করে বিষ উদ্ধারের বিষয়ে বিস্তারিত বিবরন তুলে ধরেন।

বিষ উদ্ধারের বিষয় নিশ্চিত করেছেন বিজিবির দিনাজপুরের সেক্টর কমান্ডার কর্নেল আরিফুল হক। 

বিরামপুর থানার ইনচার্জ সুব্রত কুমার সরকার বলেন, বিষ উদ্ধারের বিষয়ে শুনেছি। তবে সন্ধ্যা পর্যন্ত বিজিবি থানায় কোন লিখিত অভিযোগ জানায়নি।

মন্তব্য (০)





image

বাকৃবির এসভিএসএএইচ’র নতুন ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান

১

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্ক...

image

পাবনায় গ্রামীণ ব্যাংক শাখায় জয়বাংলা শ্লোগান দিয়ে আগুন

২

পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্য...

image

টেকনাফে সেনা সদস্য হত্যা মামলার আসামি রোহিঙ্গা বক্কইন্যা ...

৩

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে সেনাবাহিনীর সদ...

image

স্ত্রীসহ হাসিবের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা হাবিবসহ ১...

৪

নিউজ ডেস্কঃ স্ত্রীসহ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুলাই গণঅভ...

image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

৫

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

  • company_logo