ছবিঃ সংগৃহীত
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক্টর খাদে পড়ে চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার(২৬ জুলাই) সকালে নাগেশ্বরী পৌরসভার বানুরখামার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ট্রাক্টর চালক আশরাফুল আলম(৫০) ওই এলাকার এলাহী বকস এর ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে আশরাফুল আলম ট্রাক্টর নিয়ে বের হয়ে নাগেশ্বরী ফিলিং স্টেশনে গিয়ে ট্রাক্টরে তেল তুলে নিজ এলাকায় জমি চাষ করতে যান। এসময় ট্রাক্টর উল্টে খাদে পড়ে গেলে চালক ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ(ওসি) রুপ কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্ক...
পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্য...
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে সেনাবাহিনীর সদ...
নিউজ ডেস্কঃ স্ত্রীসহ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুলাই গণঅভ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

মন্তব্য (০)