• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা, প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও কোটা প্রথা বাতিলের দাবিতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীরা ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে । বৃহস্পতিবার শেখ রাসেল মিনি স্টেডিয়াম থেকে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধ বিজয়-৭১ মোড়ে অবরোধ কর্মসুচী পালন করে।

বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত দেড় ঘন্টাব্যাপী অবরোধ সমাবেশে শিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখেন, শাখাওয়াত হোসেন, সামিউল ইসলাম সুমন, এস এ ফারুক, ইমরান হাসান, রাকিবুল ইসলাম, হাসানুর রহমান শামীম, এনামুল হাসান বাপ্পী, আশাদুল হক, সামিউল হাসান, তাইফুল ইসলাম ও সজিব মিয়া প্রমুখ। 

এছাড়াও উপজেলার উচাখিলা বাজারে উচাখিলা স্কুল ও কলেজের শিক্ষার্থীরা কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে শিক্ষার্থীরা একদফা আন্দোলন কর্মসুচীর সফল বাস্তবায়ন ও শিক্ষার্থীদের হত্যাকারীদের বিচার দাবী করেন।

মন্তব্য (০)





image

বাকৃবির এসভিএসএএইচ’র নতুন ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান

১

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্ক...

image

পাবনায় গ্রামীণ ব্যাংক শাখায় জয়বাংলা শ্লোগান দিয়ে আগুন

২

পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্য...

image

টেকনাফে সেনা সদস্য হত্যা মামলার আসামি রোহিঙ্গা বক্কইন্যা ...

৩

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে সেনাবাহিনীর সদ...

image

স্ত্রীসহ হাসিবের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা হাবিবসহ ১...

৪

নিউজ ডেস্কঃ স্ত্রীসহ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুলাই গণঅভ...

image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

৫

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

  • company_logo