ছবিঃ সিএনআই
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কানুরাম বাজার বোলার টেকের পূর্ব পাশে জয়নগর এলাকায় টিলা কাটার দায়ে অভিযান চালিয়েছে, ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি ড্রাম্প ট্রাক ও স্কেভেটর জব্দ করা হয়। বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজমুন লায়েল। এসময় স্থানীয় ইউপি সদস্য মাহমুদুল হক, চুনতি ইউনিয়ন ভূমি অফিসের সহকারি কর্মকর্তা মোঃ ওসমান গনিসহ আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজমুন লায়েল জানান, উপজেলার কলাউজান ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কানুরাম বাজার বোলার টেকের পূর্ব পাশে জয়নগর এলাকার টিলা কেটে মাটি বিক্রি করছিল দেলোয়ার নামে এক ব্যক্তি। বুধবার দুপুর ২টার দিকে মোবাইল কোর্টের অভিযান চালিয়ে একটি স্কেভেটর এবং একটি ড্রাম ট্রাক জব্দ করা হয়। টিলা কাটার ঘটনায় জড়িত মো দেলোয়ার নামে একজনকে নিয়মিত মামলার জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সুপারিশ করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকের বিরুদ্ধে পুলিশী অভি...
রংপুর ব্যুরো : তিস্তা নদীর পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কাটে...

মন্তব্য (০)