• লিড নিউজ
  • সমগ্র বাংলা

ভাঙ্গায় পুলিশি বাধায় কোটা বিরোধী সমাবেশ পন্ড, আটক ১০

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর ভাঙ্গায় পুলিশের বাধায় কোটা বিরোধী  আন্দোলনকারীদের সমাবেশ প্রচেষ্টা পন্ড হয়ে গেছে।  এ সময়  পুলিশের ব্যাপক তৎপরতায় তারা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় পুলিশ  অন্তত ১০ জনকে আটক করে থানা হাজতে নিয়ে যায়।

 ঘটনার পর এলাকায় চারজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দুই প্লাটুন বিজিবি ও এক প্লাটুন পুলিশ মোতায়েন  করা হয়েছে। 

ফরিদপুরের ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ জানান, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বুধবার ( ১৭ ই জুলাই)  সকালে ভাঙ্গা সরকারি কেএম কলেজ, ভাঙ্গা ফ্লাইওভারের নিচে, ভাঙ্গা ব্র্যাক ব্যাংক মোড় ও পুকুরিয়া বাস স্ট্যান্ড সহ শহরের বিভিন্ন পয়েন্টে ছাত্ররা একত্রিত হয়ে মিছিল বের করতে চেষ্টা করে। এসময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয় এবং শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য কয়েক জনকে আটক করা হয়।

ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম কুদরতে - এ খুদা জানান, পূর্ব প্রস্তুতি হিসেবে জেলা সদর থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী সিদ্দিকী, ম্যাজিস্ট্রেট ডিপজল মিত্র, ম্যাজিস্ট্রেট বদরুজ্জামান নিশাত এর সমম্বয়ে দুই প্লাটুন বিজিবি ও এক প্লাটুন পুলিশ সহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে।  পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করলেও তা প্রশাসনের অনুকূলে রয়েছে।

মন্তব্য (০)





image

বাকৃবির এসভিএসএএইচ’র নতুন ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান

১

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্ক...

image

পাবনায় গ্রামীণ ব্যাংক শাখায় জয়বাংলা শ্লোগান দিয়ে আগুন

২

পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্য...

image

টেকনাফে সেনা সদস্য হত্যা মামলার আসামি রোহিঙ্গা বক্কইন্যা ...

৩

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে সেনাবাহিনীর সদ...

image

স্ত্রীসহ হাসিবের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা হাবিবসহ ১...

৪

নিউজ ডেস্কঃ স্ত্রীসহ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুলাই গণঅভ...

image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

৫

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

  • company_logo