প্রতীকী ছবি
ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক মাদ্রাসা শিক্ষিকা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে পৌরসভার শিমরাইল গ্রামে। আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার উপ পরিদর্শক আমিনুল ইসলাম।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, আত্মহত্যাকারী নারী ঈশ্বরগঞ্জ পাটবাজার জামে মসজিদের ইমাম ও দারুল উলুম উম্মে হাবিবা মহিলা মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মোঃ ইউসুফ আলী স্ত্রী ও দারুল উলুম উম্মে হাবিবা মহিলা মাদ্রাসার শিক্ষিকা ফেরদৌসী বেগম (৪০)।
নিহতের স্বামী ইউসুফ আলী জানান, গত ১৫ দিন যাবত শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। ঘটনার দিন সকালে রান্না বান্না করে পরিবারের সকল সদস্যদের সাথে খাবার খায়। পরে দুপুরে বাড়ির লোকজনের অগোচরে গোসল খানায় প্রবেশ করে আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরিবারের লোকজন গলায় ফাঁস দিয়ে ঝুলতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল করে।
ঈশ্বরগঞ্জ থানার উপ পরিদর্শক আমিনুল ইসলাম জানান, এই নারী আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মৃত্যুর ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।
বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্ক...
পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্য...
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে সেনাবাহিনীর সদ...
নিউজ ডেস্কঃ স্ত্রীসহ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুলাই গণঅভ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

মন্তব্য (০)