ছবিঃ সিএনআই
মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়ায় দুস্থ্য রোগীদের মাঝে চিকিৎসার জন্য টাকার চেক বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে সাটুরিয়া উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার শান্তা রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান আলী সাজু, মানিকগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মোহাম্মদ আব্দুল বাতেন, সাটুরিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা মল্লিক, মহিলা ভাইস চেয়ারম্যান মুন্নি আক্তার, সাটুরিয়া উপজেলা সমাজসেবা অফিসার সিরাজ উদ্দিন, সহকারী সমাজসেবা অফিসার তানিয়া আক্তারসসহ প্রমুখ।
সভায় জানানো হয়, লিভার, কিডনি, ক্যান্সারসহ বিভিন্ন রোগে আক্রান্ত সাটুরিয়ায় উপজেলায় দুই অর্থ বছরে মোট ১০৯ জন রোগীকে ৫০ হাজার টাকা অফেরত যোগ্য মোট ৫৪ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ সম্পন্ন হয়েছে।
সোমবার এ উপজেলায় ২০২৪-২৫ অর্থ বছরের ২৬ জন দুস্থ্য রোগীকে চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা করে ১৩ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়। মানিকগঞ্জ জেলায় মোট দুই অর্থ বছরের ৬৮০ জন রোগীকে ৩ কোটি ৪০ লক্ষ টাকার চেক বিতরণ করা হয় বলে জানানো হয়।
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকের বিরুদ্ধে পুলিশী অভি...
রংপুর ব্যুরো : তিস্তা নদীর পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কাটে...

মন্তব্য (০)