ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর সালথায় ভোক্তা অধিকারের তদারকিতে প্রতি মন পেঁয়াজে দাম কমেছে ৩০০ টাকা। এর অংশ হিসেবে রবিবার ( ১৪ ই জুলাই) বিকেলে ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ এর নেতৃত্বে সালথা উপজেলার ঠেনঠেনিয়ায় পেঁয়াজ আড়তে তদারকি চালানো হয়। সেখানে গিয়ে দেখা যায়, প্রতিমন পেঁয়াজ ৩৭০০-৩৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে। যা গত শুক্রবার ( ১২ ই জুলাই) ছিল ৪১০০-৪২০০ টাকা। মন প্রতি পেঁয়াজের দাম ৩০০ টাকা কমেছে।
ফরিদপুরের ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ জানান, প্রতি কেজি পেঁয়াজ কৃষক পর্যায়ে ৯২-৯৫ টাকা দরে বিক্রি হয়। পাকা ক্রয়-বিক্রয় রশিদ ও মূল্য তালিকা না থাকার অপরাধে মেসার্স হায়দার ট্রেডার্স, মেসার্স মোল্ল্যা ট্রেডার্স ও মেসার্স শরিফ এন্টারপ্রাইজকে ২০০০ টাকা করে মোট ৬০০০ টাকা ও জরিমানা করা হয়।
এছাড়া তিনি আরো জানান, পাকা ক্রয়-বিক্রয় রশিদ নিশ্চিত সহ যৌক্তিক মূল্যে পেঁয়াজ ক্রয়-বিক্রয় করার নির্দেশনা দেয়া হয়েছে। এ সময় জেলা ও উপজেলা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ এবং আড়ত ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকের বিরুদ্ধে পুলিশী অভি...
রংপুর ব্যুরো : তিস্তা নদীর পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কাটে...

মন্তব্য (০)