• সমগ্র বাংলা

দিনাজপুরের পৃথক স্থানে অপঘাতে দুজনের মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুর এবং চিরিরবন্দরে আজ রবিবার অপঘাতে দুজনের অকাল মৃত্যু ঘটেছে। দুজনের মধ্যে বিরামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সারেজুল ইসলাম নামে এক ব্যক্তি এবং চিরিরবন্দরে পুকুরের পানিতে ডুবে ৮ বছর বয়সি শিশু শাহাদত মারা গেছে। 

সারেজুল ইসলাম (৪৫) বিরামপুরের বিনাইল ইউনিয়নের রানীনগর গ্রামের আব্দুর রহমানের ছেলে।

চিরিরবন্দরের জোত সাতনালা গ্রামে আজ রবিবার দুপুরে পুকুরে গোসল করার সময় শাহাদত নামে ৮ বছর বয়সি এক শিশু গভীর পানিতে তলিয়ে মারা গেছে।

স্হানীয়রা জানান, তিন বন্ধু মিলে পুকুরে গোসল করার সময় শাহাদত গভীর পানিতে তলিয়ে গিয়েছিল। খবর পেয়ে আধা ঘন্টার মধ্যে তাকে উদ্ধার করে স্বজনরা। তবে ততক্ষনে প্রাণ হারিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছিল শাহাদত। অন্য দুই শিশু নিরাপদে বাড়ী ফিরেছে। 

চিরিরবন্দর থানার উপ পরিদর্শক কমল চন্দ্র রায় জানান, সাতার না জানায় গভীর পানিতে তলিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। পুকুরে জাল টেনে তাকে উদ্ধার করেছে স্বজনরা। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

এদিকে এর আগে সকালে ঢাকা থেকে বাড়ী ফিরে পাশের দোকানে চা-নাস্তা খাচ্ছিল সারেজুল ইসলাম নামে এক ব্যক্তি । এসময় অসাবধানতাবশতঃ চায়ের দোকানেই হাতের মাধ্যমে পুরো শরিরে বিদ্যুৎ ছড়িয়ে পড়েছিল তার ।  গুরুত্ব অবস্থায় উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে যাওয়া হলে মৃত বলে ঘোষনা করেছেন কর্তব্যরত চিকিৎসক। 

বিরামপুর থানার ইনচার্জ সুব্রত কুমার সরকার জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের হাতে তুলে দিয়েছেন তারা। তবে এব্যাপারে থানায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

মন্তব্য (০)





image

বাকৃবির এসভিএসএএইচ’র নতুন ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান

১

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্ক...

image

পাবনায় গ্রামীণ ব্যাংক শাখায় জয়বাংলা শ্লোগান দিয়ে আগুন

২

পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্য...

image

টেকনাফে সেনা সদস্য হত্যা মামলার আসামি রোহিঙ্গা বক্কইন্যা ...

৩

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে সেনাবাহিনীর সদ...

image

স্ত্রীসহ হাসিবের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা হাবিবসহ ১...

৪

নিউজ ডেস্কঃ স্ত্রীসহ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুলাই গণঅভ...

image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

৫

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

  • company_logo