• সমগ্র বাংলা

সাতকানিয়ায় ছুরিকাঘাতে দিনমজুর খুন

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ সাতকানিয়ায় জায়গা সংক্রান্ত বিরোধ ও মাদক নিয়ে দ্বন্দ্বের জেরে ছু- রিকাঘাতে এক দিনমজুর নিহত হয়েছেন। এসময় তার সাথে থাকা আরেকজনও গুরুতর আহত হন। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ পাঠানো হয়েছে। এঘটনায় নিহত হয়, ইব্রাহিম খলিল নামে এক দিনমজুর। 

(১৩জুলাই) শনিবার রাত ৮ টার দিকে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের বিওসি মোড় হোসনে আরা কলোনিতে এঘটনা ঘটে।

ঘটনায় নিহত ইব্রাহিম খলিল (৪০) বান্দরবান লামা উপজেলার কুমারি বাজার এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে।

তিনি সাতকানিয়া কালিয়াইষ মৌলভীর দোকান এলাকায় একটি কলোনিতে থাকতেন। পেশায় তিনি দিনমজুরের কাজ করতেন। একই ঘটনায় গুরুতর আহত দেলোয়ার হোসেন (২২)। তিনি চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা ১ নম্বর ওয়ার্ড চাগাচর এলাকার মোহাম্মদ আমিরে ছেলে। এসময় হত্যায় জড়িত থাকায় হোসনে আরা ভুট্টো (৪৫)এবং তার দুই সন্তান মোহাম্মদ পারভেজ (৩৫) এবং মোহাম্মদ আকাশ(২৭)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড এলাকার আবদুর রহমানের দুই ছেলে এবং স্ত্রী।

স্থায়ীয়'রা জানান, হোসনে আরা দীর্ঘদিন সরকারি জায়গা দখল করে কলোনি নির্মাণ করে। সেখানে মাদক ব্যবসাসহ অপকর্ম করতো। থাকে পুলিশও কয়েকবার গ্রেফতার করেছিলেন। তারা আরও জানান, শনিবার রাতে ৮টার দিকে মাদক নিয়ে কোন সমস্যা হয়েছে। সেখান থেকে অনেক ঝগড়ার আওয়াজ শোনা যায়। কিন্তু পরে দেখি একজনকে ছুরিকাঘাত করে খুন করে। অন্যজনের অবস্থাও আশঙ্কাজনক।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শিবলী নোমান বলেন, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে একজনকে ছুরিকাঘাত করে খুন করা হয়েছে এবং অন্য আরেকজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছে। এঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ চলছে। এটি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (০)





image

বাকৃবির এসভিএসএএইচ’র নতুন ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান

১

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্ক...

image

পাবনায় গ্রামীণ ব্যাংক শাখায় জয়বাংলা শ্লোগান দিয়ে আগুন

২

পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্য...

image

টেকনাফে সেনা সদস্য হত্যা মামলার আসামি রোহিঙ্গা বক্কইন্যা ...

৩

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে সেনাবাহিনীর সদ...

image

স্ত্রীসহ হাসিবের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা হাবিবসহ ১...

৪

নিউজ ডেস্কঃ স্ত্রীসহ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুলাই গণঅভ...

image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

৫

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

  • company_logo