ছবিঃ সিএনআই
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের সদর উপজেলায় মাঠে গরু চরাতে গিয়ে বজ্রপাতে আকুবর সর্দার (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ( ১১ জুলাই) বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের গন্ধর্ব্যখালী মাঠে এ ঘটনা ঘটে। নিহত আকুবর সর্দারের বাড়ি চন্ডিবরপুর ইউনিয়নের গন্ধর্ব্যখালী গ্রামে।
বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরের দিকে আকুবর সর্দার মাঠে গরু চরাতে যান। এসময় গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলে তিনি তালগাছের নিচে চলে যান। বৃষ্টি শুরু হলে বিটক শব্দে বজ্রপাত হয়। বজ্রপাতে আকুবর সর্দার ঘটনাস্থলেই মারা যান। স্বজনরা মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন।
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকের বিরুদ্ধে পুলিশী অভি...
রংপুর ব্যুরো : তিস্তা নদীর পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কাটে...

মন্তব্য (০)