ফাইল ছবি
কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারে ভারী বর্ষণে পাহাড়ধসে শিশু ও এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) ভোরে পৌরসভার ৭নং ওয়ার্ডের শিকদার বাজার ও এবিসি ঘোলা এলাকায় এ ঘটন ঘটে। নিহতরা হলেন পৌরসভার ৭নং ওয়ার্ডের শিশু নাজমুল হাসান (৫) ও এবিসি ঘোনা এলাকার জমিলা আক্তার (৩০)।
জানা যায়, রাতে প্রবল বর্ষণে ভোরে পাহাড় ধসে ওই শিশু ও নারীর ওপর পড়ে। এরপর মাটি সরিয়ে তাদের উদ্ধার করে স্থানীয়রা কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক অফিসার ডাক্তার আশিকুর রহমান জানান, রাতে ভারী বর্ষণের কারণে পাহাড়ধসে দুজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন শিশু এবং আরেকজন নারী। মরদেহ দুটি মর্গে রাখা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, কক্সবাজারে শহরের বেশ কয়েকটি এলাকায় পাহাড়ধসে এই পর্যন্ত দুইজনের মৃত্যুর খবর গেছে।
অন্যদিকে ভারী বর্ষণে তলিয়ে গেছে শহরের ১২টি ওয়ার্ডের রাস্তাঘাট ও উপজেলার বিভিন্ন এলাকা।
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকের বিরুদ্ধে পুলিশী অভি...
রংপুর ব্যুরো : তিস্তা নদীর পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কাটে...

মন্তব্য (০)