• সমগ্র বাংলা

ভারত থেকে বুলেটপ্রুফ ১১টি সামরিক যান আমদানি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি : ভারত থেকে বুলেটপ্রুফ ১১টি সামরিক যান আমদানি করা হয়েছে। বুধবার (১০ জুলাই) বিকেলে যানগুলো বেনাপোল বন্দর থেকে খালাস করা হয়। এর আগে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে এসব সামরিক যান বেনাপোল বন্দরে প্রবেশ করে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ডিরেক্টর জেনারেল ডিফেন্স পারসেজ এসব সামরিক যান আমদানি করে। রপ্তানিকারক প্রতিষ্ঠান ভারতের টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড। চালানে সামরিক যানগুলোর আমদানি মূল্য দেখানো হয়েছে ৩৮ লাখ ৫ হাজার ৩৯ ইউএস ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ৪৬ কোটি টাকা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, যানগুলো সেনাবাহিনীর সামরিক শক্তি বৃদ্ধির জন্য আনা হয়েছে। এ প্রথম বেনাপোল বন্দর হয়ে এ ধরনের সামরিক যান বাংলাদেশে আমদানি করা হলো।
সেনাবাহিনীর ওয়েবসাইটে প্রকাশিত সামরিক সরঞ্জামের তালিকার তথ্যমতে, দেশে এর আগে ২০৫টি মাইন রেজিস্ট্যান্ট অ্যামবুশ প্রটেকটেড যান ক্রয় করা হয়েছিল। এরমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ৫০টি, দক্ষিণ আফ্রিকা থেকে ৪৪টি ও কানাডা থেকে ৪৪টি মাইন রেজিস্ট্যান্ট অ্যামবুশ প্রটেকটেড যান কেনা হয়।

ঢাকার এমআর লজিস্ট্রিক নামের একটি সিএন্ডএফ প্রতিষ্ঠান সামরিক যানগুলো বেনাপোল কাস্টমস ও বন্দর থেকে প্রয়োজনীয় কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে খালাস করেছে।
ওই প্রতিষ্ঠানের বেনাপোল অফিসের প্রতিনিধি বাবু বলেন, সম্পূর্ণ শুল্কমুক্ত এ ১১টি সামরিক যান খালাস করে ঢাকা সেনানিবাসে নিয়ে যাওয়ার জন্য রওয়ানা দিয়েছেন।
বেনাপোল বন্দর পরিচালক রেজাউল করিম জানান, আমদানি করা এসব সামরিক যানগুলো বন্দরের হেফাজতে রাখা ছিল। কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে বিকেলে খালাস করা হয়।

মন্তব্য (০)





image

বাকৃবির এসভিএসএএইচ’র নতুন ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান

১

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্ক...

image

পাবনায় গ্রামীণ ব্যাংক শাখায় জয়বাংলা শ্লোগান দিয়ে আগুন

২

পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্য...

image

টেকনাফে সেনা সদস্য হত্যা মামলার আসামি রোহিঙ্গা বক্কইন্যা ...

৩

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে সেনাবাহিনীর সদ...

image

স্ত্রীসহ হাসিবের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা হাবিবসহ ১...

৪

নিউজ ডেস্কঃ স্ত্রীসহ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুলাই গণঅভ...

image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

৫

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

  • company_logo