ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দার সরকারি মহেন্দ্র নারায়ন একাডেমি কেন্দ্র থেকে অসাধুপায় অবলম্বনের দায়ে ৬ এইচএসসি পরিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ( ৯ জুলাই) দুপুরে পরীক্ষা চলাকালীন সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাফী বিন কবির ও মাসুম বিল্লাহ ওই কেন্দ্রে অভিযান চালায়। এসময় অভিযুক্ত ৬ পরিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। বহিস্কিত পরিক্ষার্থীরা মাধবপুর টেকনিক্যাল কলেজ ও সরকারী নগরকান্দা মহাবিদ্যালয়ের শিক্ষার্থী।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা ওই পরীক্ষা কেন্দ্রে অভিযান চালাই, এ সময় পরিক্ষার্থীদের কাছ থেকে ৪টি স্মার্ট ফোন ও নকল জব্দ করা হয় ও অভিযুক্ত ৬ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকের বিরুদ্ধে পুলিশী অভি...
রংপুর ব্যুরো : তিস্তা নদীর পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কাটে...

মন্তব্য (০)