• সমগ্র বাংলা

জুনিয়র সাকিবের পুরুষাঙ্গ কেটে নিলেন স্ত্রী!

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে টিকটকার জুনিয়র সাকিবের(৩৫) পুরুষাঙ্গ কেটে নিলো স্ত্রী শিখা। মঙ্গলবার (০৯ জুলাই) ভোরে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কান্দিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযুক্ত স্ত্রী শিখাকে আটক করেছে বন্দর থানা পুলিশ।

আহত স্বামীর নাম সাকিব । সে নিজেকে জুনিয়র সাকিব নামে টিকটক করে। আটককৃত স্ত্রী শিখা (২৫) বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কান্দিরপাড় এলাকার জুম্মন মিয়ার মেয়ে।

সাকিব খানের প্রকৃত নাম সাকিল বেপারী। তিনি মাদারীপুর জেলার বাজিতপুর এলাকার মিন্টু বেপারীর ছেলে।

সাকিবের স্বঝনরা জানান, সাকিব ও তার স্ত্রী শিখা দুজনেই মাদকাসক্ত ছিলো।তারা দীর্ঘদিন যাবত ইউটিউবে কন্টেন্ট তৈরী ও টিকটক ভিডিও করে আসছে।সাকিব ও তার স্ত্রী শিখার একাধিক বিয়ে হয়েছিলো।বিভিন্ন বিষয় নিয়ে তারা প্রায় ঝগড়াঝাটি করতো।তারা দু'জনেই পরকীয়া নিয়ে একে অন্যকে সন্দেহ করে ঝগড়ায় লিপ্ত হতো।এরই জের ধরে মঙ্গলবার ভোরে ঘরের ভেতর ঘুমন্ত সাকিবের গোপনাঙ্গ কেটে ফেলে শিখা। পরবর্তীতে সাকিবের ডাক চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সে চিকিৎসাধীন অবস্থায় আছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন"  ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে টিকটকার সাকিবকে রক্তাক্ত অবস্থায় বিছানার ওপর পাওয়া যায়। স্ত্রী শিখাকে আটক করে তার কাছ থেকে কেটে ফেলা গোপনাঙ্গের অংশ উদ্ধার করা হয়েছে। আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে। 

 

মন্তব্য (০)





  • company_logo