ছবিঃ সিএনআই
দোহার প্রতিনিধি: মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতের আজমান থেকে আবুধাবি যাওয়ার পথে গাড়ি বিস্ফোরনে নিহত দোহারের হিরার পরিবারে চলছে শোকের মাতম। সোমবার (৮জুলাই) দুপুরে উপজেলার দোহার খালপাড় নিহত হিরার বাড়িতে গিয়ে দেখা যায় এক হৃদয়বিদারক পরিবেশের। পিতামাতার ২ সন্তানের মধ্যে হিরা ছিলেন বড়। তার ছোট ভাই মিরাজ কাটাখালি মিছের খান উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনির ছাত্র।
নিহত হিরার পিতা মো. মানজুর মৃধা বলেন, আমি আগে চা বিক্রি করতাম। ধার কর্য করে ৪লাখ টাকা খরচ করে ভাগনির জামাইয়ের মাধ্যমে ভাগ্যবদলের আশায় ছেলেকে আরব আমিরাত পাঠাই ৭ মাস আগে। ইতোমধ্যেই ছেলে ১ লাখ টাকা পাঠিয়েছিলো। ভেবেছিলাম বছর খানেকের মধ্যেই ঋণের বাকি টাকা পরিশোধ করে সুখের মুখ দেখবো।
কিন্তু তা আর হল না। এখন কিভাবে সংসার চলবে আল্লাহ জানেন।
প্রতিবেশী রনি শেখ বলেন, ছেলেকে বিদেশ পাঠাতে মাঞ্জুর ৩০ হাজার টাকা তুলেছিলেন বাস্তব নামের একটি কিস্তি অফিস থেকে। আমরাও অনেক সাহায্য সহযোগিতা করেছি যখন যেভাবে পেরেছি। নিহত হিরার লাশ ফেরত চেয়ে সরকারের কাছে আবেদন জানিয়েছেন তার পরিবার।
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকের বিরুদ্ধে পুলিশী অভি...
রংপুর ব্যুরো : তিস্তা নদীর পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কাটে...

মন্তব্য (০)