ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বিরলে নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কায় ট্রাক আরোহি একজন আম ব্যবসায়ী নিহত হয়েছে এবং আরেকজন আহত হয়েছে। আজ সোমবার সকালে বিরলে সেতাবগঞ্জের আভ্যন্তরিন সড়কে হতাহতের ওই ঘটনা ঘটেছে।
নিহত আম ব্যবসায়ী তারেক (৩৫) পাবনার সুজানগর উপজেলায়। সে দিনাজপুরের বিরলের হোসনা কুমারপাড়ায় শ্বশুরবাড়ীতে বসবাস করতো।
বিরল থানার ইনচার্জের দ্বায়িত্বে থানা ইন্সপেক্টর নাজমুল কাদের জানান, আম ভর্তি ট্রাক নিয়ে গন্তব্যে যাবার সময় আজ সকাল সাড়ে ৫ টার দিকে বিরলের ঢেরাপাটিয়ার কাছে ব্রাক অফিসের সামনে চালক ট্রাকের নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে দুর্ঘটনাস্হলে আম ব্যবসায়ী তারেক নিহত হয়েছে। অপর আম ব্যবসায়ী আমিনুর রহমানকে গুরুত্বর অবস্হায় এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় উদ্ধার অভিযান চালিয়েছেন তারা।
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকের বিরুদ্ধে পুলিশী অভি...
রংপুর ব্যুরো : তিস্তা নদীর পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কাটে...

মন্তব্য (০)