• সমগ্র বাংলা

গোপালপুরে লিটল ম্যাগাজিনের প্রকাশনা উৎসব

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের গোপালপুরে লিটল ম্যাগাজিন স্বাধীনতা দিবস সংখ্যার প্রকাশনা উৎসব, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান বুধবার বিকালে উপজেলা পরিষদের অফিসার্স ক্লাবে বৈরাণ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের আয়োজনে অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা পুস্পস্তবকে মোড়ানো ম্যাগাজিনের মোরক উন্মোচন করেন।বীর মুক্তিযোদ্ধা মো. আ. খালেক (খালেক মাহমুদ) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালপুর সরকারি কলেজের অব. অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী।

প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ড. মুহাম্মদ আসাদুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক অমূল্য চন্দ্র বৈদ্য, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন,  অধ্যাপক ডা. শাহীদুর রহমান শাহীন,  অধ্যক্ষ আব্দুস সাত্তার খান, অধ্যাপক সাজু রহমান,  অধ্যাপক আজিজুল ইসলাম প্রমুখ।পরে সাংস্কৃতিক সন্ধ্যায় স্বরচিত কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করা হয়।

মন্তব্য (০)





image

পাবনায় গ্রামীণ ব্যাংক শাখায় জয়বাংলা শ্লোগান দিয়ে আগুন

১

পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্য...

image

টেকনাফে সেনা সদস্য হত্যা মামলার আসামি রোহিঙ্গা বক্কইন্যা ...

২

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে সেনাবাহিনীর সদ...

image

স্ত্রীসহ হাসিবের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা হাবিবসহ ১...

৩

নিউজ ডেস্কঃ স্ত্রীসহ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুলাই গণঅভ...

image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

৪

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

৫

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

  • company_logo