ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি : মাথা গোঁজার ঠাঁই ছিলনা লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের বুদার বাঁশেরতল গ্রামের ষাটোর্ধ্ব জেলেখা খাতুনের । ঝড়-বৃষ্টি সহ বৈরী আবহাওয়ায় ঝুপড়ি ঘরে বসবাস করতেন জুলেখা।তার এ কষ্ট লাঘব হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে। পরিবেশ বান্ধব ও টেকসই ইকো কংক্রিট ব্লকের তৈরি আধুনিক ঘরে ঠাঁই হয়েছে এখন তার।
জীবনের শেষ বয়সে এসে মাথা গোঁজার ঠাঁই পেয়ে বেজায় খুশি জেলেখার পরিবার। আজ রবিবার তার এ ঘর উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।এ সময় মন্ত্রী বলেন,নদী ও উপকূলীয় অঞ্চলে অনেক হতদরিদ্র মানুষ এখনো উপযুক্ত বাসস্থান থেকে বঞ্চিত। তাদের জন্য নিজস্ব ভিটায় দুর্যোগ সহনশীল বাড়ি নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার।
আশ্রয়ণ প্রকল্পের অনেক বাড়িতেই মানুষ বসবাসে আগ্রহী হয়না, কারণ সেখানে সামাজিক যোগাযোগ ও জীবিকার সুযোগ সীমিত থাকে। তাই গৃহহীনদের নিজস্ব জমিতে বাড়ি নির্মাণের এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তিনি আজ লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের বুদার বাঁশের তল এলাকায় অতিদরিদ্র পরিবারের জন্য পরিবেশবান্ধব ও দুর্যোগ সহনশীল বাসগৃহ নির্মাণ প্রকল্পের আওতায় ‘ঠিকানা’ নামে বাড়ির উদ্বোধন শেষে এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, চলতি বছর দেশের ২৫টি উপজেলায় ১০টি করে এ ধরনের বাড়ি নির্মাণের পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন অঞ্চলের গৃহহীন ও হতদরিদ্র পরিবারের জন্য এ উদ্যোগ সম্প্রসারণ করা হবে। বাসস্থান মানুষের মৌলিক অধিকার উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী চান এসব কাজকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাস্তবায়ন করতে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন সুমা, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল মতিন, সদর উপজেলা নির্বাহী অফিসার মনোনিতা দাস এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাহেদুল ইসলাম সাজুসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে পাঁচ লাখ টাকা ব্যয়ে বাড়িটি নির্মাণ করা হয়েছে।
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচরে বিনামূল্য...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলায় নিষিদ্ধ শ্রমিক লীগে...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকবিরোধী অভিযানে ইয়াবা স...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চ...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে বেগুনবোঝাই ট্রাকের...

মন্তব্য (০)