ছবিঃ সিএনআই
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সোহাগ হোসেন (৩৮)। তিনি ভবানীপুর পূর্বপাড়ার মৃত আমজাদ হোসেনের ছেলে। অপরজন নিজামপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিপ্লব আহাম্মদ (৩৩)। তিনি কন্দর্পপুর গ্রামের মাহাবুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানার এসআই শেখ জাহিদুল আলম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে গত ২৮ নভেম্বর শনিবার দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে ভবানীপুর এলাকা থেকে সোহাগ হোসেনকে গ্রেফতার করা হয় এবং ২৯ নভেম্বর রোববার সকাল আনুমানিক ৭টা ২৬ মিনিটে কন্দর্পপুর এলাকা থেকে বিপ্লব আহাম্মদকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, শার্শা থানার মামলা নম্বর-২৩, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬ এবং জিআর নম্বর-৩০২-এর তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি হিসেবে তাঁদের গ্রেফতার করা হয়েছে। মামলাটি বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৪/৬ ধারায় দায়ের করা হয়েছে।
গ্রেফতারের পর রোববার (২৯ নভেম্বর) তাঁদের যথাযথ পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শার্শা থানা পুলিশ আরও জানায়, অপরাধ দমনে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। #
পাবনা প্রতিনিধি : পাবনার বেড়া মডেল থানায় ককটেল নিক্ষেপ, অগ্ন...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলায় অগ্নিকাণ্ডে...
পঞ্চগড় প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে পঞ্চগড়ে পাল...
লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়...
মানিকগঞ্জ প্রতিনিধি : খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, ...

মন্তব্য (০)