ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িঘর পরিদর্শন করেছেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল এমপি। তাঁর আশ্বাস ও সহযোগিতায় মেলান্দহ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ ৯ হাজার টাকার চেক ও ঢেউটিন দেওয়া হয়েছে।
রবিবার (২৯ নভেম্বর) বিকেলে উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের বাগবাড়ি এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আমিনুর ইসলামের বাড়ি পরিদর্শন করেন এবং তার পরিবারের মাঝে ঘরের টিন, নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ করেন।
এ সময় এমপি মোস্তাফিজুর রহমান বাবুল ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের দুর্ভোগের কথা শুনে দ্রুত পুনর্বাসনে সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের তাৎক্ষণিক দায়িত্ব। তবে শুধু দুর্ঘটনার পর সহায়তা দিলেই চলবে না, ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে আগাম প্রস্তুতি ও কার্যকর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। যারা সর্বস্ব হারিয়েছেন, তাদের পুনরায় স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সবাইকে এগিয়ে আসতে হবে।
ঘটনাস্থল পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ তাজ উদ্দিন, ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম বুলবুল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মজনুসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
উল্লেখ, গত শুক্রবার রাতে বাগবাড়ি এলাকার আমিনুর ইসলামের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৩টি কক্ষ পুড়ে যায় এবং নগদ অর্থ, আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামালসহ প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পাবনা প্রতিনিধি : পাবনার বেড়া মডেল থানায় ককটেল নিক্ষেপ, অগ্ন...
পঞ্চগড় প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে পঞ্চগড়ে পাল...
লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়...
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে নিষি...
মানিকগঞ্জ প্রতিনিধি : খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, ...

মন্তব্য (০)