• সমগ্র বাংলা

আওয়ামীলীগের সাথে সম্পৃক্ততা অভিযোগে শোকজের জবাবে যা বললেন এমপি পুত্র

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের পুত্র ও রাজনৈতিক সচিব এবং মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশাকে শোকজ করা হয়েছে।

পরে কারণ দর্শানোর নোটিশের (শোকজ) জবাব দিয়েছেন এমপি পুত্র আবুল কাউসার আশা। শোকজ নোটিশে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে তিনি দাবি করেছেন, আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে দলে বিভেদ সৃষ্টি এবং ৫ আগস্টের পর মামলা-বাণিজ্য ও অর্থের বিনিময়ে আসামিদের জামিন করানোর বিরুদ্ধে তার শক্ত অবস্থানের কারণেই একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

গত ২৬ নভেম্বর মহানগর বিএনপির পক্ষ থেকে তাকে ৪৮ ঘণ্টার শোকজ নোটিশ দেওয়া হয়েছিল। এর জবাবে আবুল কাউসার আশা লিখিতভাবে জানান, তিনি বিএনপির একজন পরীক্ষিত কর্মী এবং বিভিন্ন সময় রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন। ফ্যাসিস্ট সরকারের আমলে গায়েবি মামলায় কারাভোগ, হামলা ও নির্যাতনের শিকার হওয়ার কথাও তিনি জবাবে উল্লেখ করেন।

শোকজে উল্লিখিত তিন ব্যক্তির বিষয়ে জবাবে বিস্তারিত ব্যাখ্যা ও কাগজপত্র সংযুক্ত করেছেন আবুল কাউসার আশা:

আক্তার হোসেন মোল্লা: তিনি মদনপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নির্বাচিত জনপ্রতিনিধি (মেম্বার) এবং নির্দলীয়ভাবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন। আশা দাবি করেন, তিনি কখনো আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন না; জনপ্রতিনিধি হিসেবে এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে স্থানীয় সংসদ সদস্যের সাথে যোগাযোগ রাখা মানেই দলীয় নেতা হওয়া নয়।

হাবিবুর রহমান: তিনি ধামগড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তিনবারের নির্বাচিত মেম্বার এবং বিএনপির একনিষ্ঠ কর্মী। অতীতে দলের বিভিন্ন পদে থাকার পাশাপাশি বর্তমানে তিনি বন্দর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বলে জবাবে উল্লেখ করে দলীয় কমিটির কাগজপত্র সংযুক্ত করা হয়েছে।

মো. আইয়ুব মেম্বার: তিনি ধামগড় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নির্বাচিত মেম্বার এবং পূর্বে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তবে গত ২৪ জুলাই ২০২৪ তারিখে ধামগড় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তারকৃত মো. সালাউদ্দিনকে বন্দর থানা থেকে নিজ জিম্মায় ছাড়িয়ে আনার কারণে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে আওয়ামী লীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। এর স্বপক্ষে বহিষ্কার সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তি এবং বন্দর থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান বাদল স্বাক্ষরিত প্রত্যয়নপত্র সংযুক্ত করেছেন আশা।

জবাবে আবুল কাউসার আশা আরও উল্লেখ করেন, আসন্ন স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচনে স্থানীয় পর্যায়ে দলের মধ্যে বিভেদ তৈরি করে জাতীয় নির্বাচনের মতো দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিশ্চিত করার লক্ষ্যেই তার ও তার পরিবারের বিরুদ্ধে অপপ্রচার চলছে। পাশাপাশি ৫ আগস্টের পর কিছু রাজনৈতিক ব্যক্তি মামলা-বাণিজ্য এবং মোটা অঙ্কের অর্থের বিনিময়ে আওয়ামী ফ্যাসিস্টদের দোসর ও মাদক ব্যবসায়ীদের জামিনের ব্যবস্থা করে দল ও সমাজের ক্ষতি করেছে বলে অভিযোগ করেন তিনি। তাদের বিরুদ্ধে শক্ত অবস্থানের কারণেই তিনি তাদের চক্ষুশূলে পরিণত হয়েছেন বলে দাবি করেন।

সবশেষে তিনি আনীত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে অপপ্রচার ও প্রোপাগান্ডা ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং সুবিধাবাদী গোষ্ঠীকে চিহ্নিত করার আহ্বান জানান। জবাবের অনুলিপি বিএনপির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক-১ ও ২ এবং দপ্তর সম্পাদক বরাবর পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

কেরানীগঞ্জে চার স্থানে ১০টি ককটেল বিস্ফোরণ, আটক ২

১

নিজস্ব ডেস্ক : ঢাকার কেরানীগঞ্জের গুরুত্বপূর্ণ চারটি স্থানে ১০টি কক'টেল ব...

image

প্রয়োজনীয় কাজ ছাড়া বের হচ্ছেন না গোপালগঞ্জের মানুষ

২

নিজস্ব ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ৪৮ ঘন্টার অবরোধ চলছে। এতে অচল হয়ে পড়েছে গোপ...

image

নিষিদ্ধ আ. লীগের ৪৮ ঘন্টার লক ডাউন কর্মসূচিতে দিনাজপুরে ব...

৩

দিনাজপুর প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশজ...

image

নড়াইল শহরে ককটেল বিস্ফোরণ ও অবিস্ফোরিত ককটেল উদ্ধার, শহরজ...

৪

নড়াইল প্রতিনিধিঃ নড়াইল শহরের একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ ও ...

image

নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলা...

৫

নিজস্ব ডেস্ক : নিরাপত্তার শঙ্কায় খুলনা, সাতক্ষীরা, যশোর, বাগেরহাট, নড়াইল ও মা...

  • company_logo