• সমগ্র বাংলা

ঢাকা-বরিশাল মহাসড়কে আ. লীগের অবরোধ, যান চলাচল বন্ধ

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিজস্ব ডেস্ক : ঢাকা-বরিশাল মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। রোববার (২৯ নভেম্বর) ভোর থেকে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট এলাকায় এই অবরোধ করা হয়। বর্তমানে সব ধরনের যান চলাচল বন্ধ আছে।


প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোর থেকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহাসড়কে অবস্থান নেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও অবরোধ করেন তারা। এতে ঢাকা-বরিশাল মহাসড়কের টেকেরহাট অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় ধরে যানবাহন আটকে থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা।

এদিকে ভোরে অবরোধের সময় ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখা যায়নি। তবে সকাল হলে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখা যায়। তারা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আশা করছি দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হবে।

মন্তব্য (০)





image

কেরানীগঞ্জে চার স্থানে ১০টি ককটেল বিস্ফোরণ, আটক ২

১

নিজস্ব ডেস্ক : ঢাকার কেরানীগঞ্জের গুরুত্বপূর্ণ চারটি স্থানে ১০টি কক'টেল ব...

image

প্রয়োজনীয় কাজ ছাড়া বের হচ্ছেন না গোপালগঞ্জের মানুষ

২

নিজস্ব ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ৪৮ ঘন্টার অবরোধ চলছে। এতে অচল হয়ে পড়েছে গোপ...

image

নিষিদ্ধ আ. লীগের ৪৮ ঘন্টার লক ডাউন কর্মসূচিতে দিনাজপুরে ব...

৩

দিনাজপুর প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশজ...

image

আওয়ামীলীগের সাথে সম্পৃক্ততা অভিযোগে শোকজের জবাবে যা বললেন...

৪

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোক...

image

নড়াইল শহরে ককটেল বিস্ফোরণ ও অবিস্ফোরিত ককটেল উদ্ধার, শহরজ...

৫

নড়াইল প্রতিনিধিঃ নড়াইল শহরের একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ ও ...

  • company_logo