• সমগ্র বাংলা

মশাল মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিজস্ব ডেস্ক : ময়মনসিংহের ত্রিশালে মিছিল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতির সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে কাপড় প্যাঁচানো ৬৪টি বাঁশের লাঠি উদ্ধার করে জব্দ করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) রাত পৌণে ১১টায় পুলিশ সুপার কামরুল হাসানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ত্রিশাল উপজেলার ২ নং বৈলর ইউনিয়নের কাজির শিমলা এলাকায় নির্মাণ ব্রিকসের বিপরীতে রহমতুল্লাহ লিটনের ফিশারির সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকাগামী লেনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে একত্রিত হয়ে মিছিল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় জননিরাপত্তা বিঘ্নিত করা এবং বড় ধরনের অপরাধ সংঘটনের ষড়যন্ত্রের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগ রয়েছে।

খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন সেখানে সমবেত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। অন্যরা দৌড়ে পালিয়ে যান।

আটককৃতরা হলেন, ৩ নম্বর কাঁঠাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলাম (৬০), সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন (৫০), সদস্য মাসুদ (৪১) ও ১ নম্বর ধানীখোলা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুল ইসলাম (৩৮)।

পুলিশ ঘটনাস্থল থেকে ৬৪টি বাঁশের লাঠি জব্দ করেছে। লাঠিগুলোর উপরের অংশে মশাল জ্বালানোর জন্য কাপড়ের বিশেষ অংশ প্যাঁচানো ছিল। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য (০)





image

চাটমোহরে ট্রাক-অটোভ্যান সংঘর্ষে নিহত ২, আহত ২

১

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে বালু বোঝাই ট্রাকের সঙ্গে অট...

image

নাশকতার উদ্দেশ্যে যদি কেউ আসতে চায়, প্রতিরোধ করবে বিজিবি

২

নিজস্ব ডেস্ক : সীমান্ত দিয়ে নিষিদ্ধ সংগঠনের কোনও সদস্য কিংবা নাশকতামূলক কর্মক...

image

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ. লীগ-বিএনপির সংঘর্ষ

৩

নিজস্ব ডেস্ক : পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে ...

image

জামায়াত নেতার হাতে খতিব লাঞ্ছিত, স্বৈরাচারের দোসর বলে কিল...

৪

নিজস্ব ডেস্ক : কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াত নেতার হাতে এক খতিব লাঞ্ছিত হয়েছে...

image

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ; ম...

৫

নিজস্ব ডেস্ক : পদ্মা সেতুর জাজিরা প্রান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হাজ...

  • company_logo