• সমগ্র বাংলা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ট্রাকে আগুন, মিলল পেট্রোল বোমা

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিজস্ব ডেস্ক : ফেনীতে এবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে গ্যারেজে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ঘটনাস্থল থেকে একটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। আগুনে ট্রাকটির প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।


শনিবার (২৮ নভেম্বর) রাত ১০টার দিকে ফেনী শহর পুলিশ ফাঁড়ি ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সূত্র ঢাকা পোস্টকে এসব তথ্য জানিয়েছে।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে পল্লী বিদ্যুতের বিপরীতে পূর্বচন্দ্রপুর মেটালের সামনে ট্রাকটি (চট্ট মেট্রো-ট-১১-৪৭৭০) পার্কিং করে রাখা ছিল। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে দুর্বৃত্তরা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ঘটনাস্থল থেকে একটি পেট্রোল বোমা উদ্ধার করে পুলিশকে হস্তান্তর করেন তারা।

ফেনী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাৎ হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়েছি। ঘটনাস্থল থেকে একটি পেট্রোল বোমা উদ্ধার করে পুলিশকে হস্তান্তর করা হয়েছে। আগুনে ট্রাকের প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ছাড়া আরও ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।


ক্ষতিগ্রস্ত ট্রাক ও পূর্বচন্দ্রপুর মেটালের স্বত্বাধিকারী পেয়ার আহম্মদ বলেন, গাড়িটি আমার গ্যারেজের সামনে রাখা ছিল। রাতে কে বা কারা এসে আগুন ধরিয়ে দিয়েছে। এই ট্রাক আর গ্যারেজের আয় থেকে আমার পরিবার চলে। আমার সঙ্গে কারো কোনো শত্রুতা নেই। তবে আমার ভাই দাগনভূঞা গজারিয়া এলাকার বাসিন্দা শহিদুল্লাহ জামায়াতে ইসলামীর সদস্য হিসেবে রাজনীতিতে সম্পৃক্ত। হাইওয়ে পুলিশ, ডিবি পুলিশ ও শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা এসে ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুন দেওয়ার ঘটনায় আমি যেহেতু কাউকে দেখিনি সেজন্য থানায় অভিযোগ করিনি। পুলিশ নিজেদের উদ্যোগে চাইলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারেন।

এদিকে ট্রাক মালিক হাইওয়ে পুলিশের ঘটনাস্থল পরিদর্শনের কথা বললেও মহাসড়কের পাশে পরিবহনে আগুন দেওয়ার ঘটনা সম্পর্কে অবগত নন বলে জানিয়েছেন মহিপাল হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক নুরুল আফছার। তিনি বলেন, আগুন লাগার এমন কিছু আমার জানা নেই।

ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় থানায় কোনো জব্দ নেই। বিষয়টি শহর পুলিশ ফাঁড়ি দেখছে।


এ ব্যাপারে জানতে চাইলে শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফরিদ বলেন, ট্রাকে আগুন লাগানোর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় গাড়ির মালিক এখনো কোনো লিখিত অভিযোগ বা মামলা করেনি। ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে, যেখানে দুইজনকে দেখা গেছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ক্ষতিগ্রস্ত ট্রাকটি এখনো ঘটনাস্থলে রয়েছে। 

প্রসঙ্গত, এদিন রাতে শহরের মিজান রোডস্থ জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়েও পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এর আগে শুক্রবার ভোরে মহাসড়কের মোহাম্মদ আলী এলাকায় আরও একটি ট্রাকে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তবে পুলিশ বলছে, সেখানে এমন ঘটনা ঘটেনি।

মন্তব্য (০)





image

পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণীর মৃত্যু

১

নিজস্ব ডেস্ক : পদ্মা সেতুর মাওয়া প্রান্তে মোটরসাইকেল দুর্ঘটনায় আনুমানিক ১৮ বছ...

image

রাতের আঁধারে থানা ছাড়লেন ওসি

২

নিজস্ব ডেস্ক : স্থানীয়দের ক্ষোভ ও বিতর্কের মুখে অবশেষে রাতের আঁধারেই থানা ছাড়...

image

উলিপুরে পান্ডুল ইউনিয়ন কৃষকদলের কর্মীসভা অনুষ্ঠিত

৩

কুড়িগ্রাম প্রতিনিধি: কৃষকদের অধিকার প্রতিষ্ঠা, সংগঠনের সাংগঠ...

image

পাবনার ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল-খোয়া নিক্ষেপ; আটক ৪

৪

পাবনা প্রতিনিধি : পাবনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বির...

image

ডিজিটাল সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: জাগো নারী উন...

৫

কক্সবাজার প্রতিনিধি :নারীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ এব...

  • company_logo