ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধি: কৃষকদের অধিকার প্রতিষ্ঠা, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও তৃণমূল পর্যায়ে কৃষকদলকে শক্তিশালী করার লক্ষ্যে কুড়িগ্রামের উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নে কৃষকদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় পান্ডুল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল পান্ডুল ইউনিয়ন শাখার আয়োজনে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
“কৃষক বাঁচলে, বাঁচবে দেশ” সবার আগে বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে কৃষকদলের নেতাকর্মীরা অংশ নেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক প্রভাষক আব্দুর রহমান সরদার রাজু ও প্রধান বক্তা হিসেবে উপজেলা কৃষকদলের সদস্য সচিব ফরহাদ আহমেদ ফাসকুরুনী।
এ সময় পান্ডুল ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শামীম আহমেদ, মঈনুল ইসলাম মঈন, নাজমুল হুদা, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক পারভেজ সরদার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব খাইরুল ইসলাম, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম খাঁন ময়াল, কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ইব্রাহীম পারভেজ, আনোয়ারুল ইসলাম, মুকুট, বাবু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব তাজমুল হুদা সুমন।
সভায় বক্তারা বলেন, সংগঠনকে শক্তিশালী করতে হলে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সক্রিয় থাকতে হবে। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার পাশাপাশি কৃষকদের সমস্যা, দাবি ও অধিকার নিয়ে মাঠপর্যায়ে কাজ করতে হবে। কৃষকদলের প্রতিটি নেতাকর্মীকে কৃষকের পাশে থেকে তাদের সুখ-দুঃখের অংশীদার হওয়ার আহ্বান জানান বক্তারা।
সভায় বক্তারা সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাংগঠনিক শৃঙ্খলা, নতুন কর্মী অন্তর্ভুক্তি এবং ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে কৃষকদলের কার্যক্রম আরও বিস্তৃত করার বিষয়ে গুরুত্বারোপ করেন। ঐক্য, সহযোগিতা ও দায়িত্বশীল সাংগঠনিক কর্মকাণ্ডের মাধ্যমে কৃষকদলকে সাধারণ কৃষকের আস্থা ও ভালোবাসার সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
পাবনা প্রতিনিধি : পাবনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বির...
কক্সবাজার প্রতিনিধি :নারীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ এব...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গ্রামীণ মান...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে পৃথক অভিযানে বিভিন্ন মামলার চার আস...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

মন্তব্য (০)