• সমগ্র বাংলা

নড়াইল শহরে ককটেল বিস্ফোরণ ও অবিস্ফোরিত ককটেল উদ্ধার, শহরজুড়ে আতঙ্ক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধিঃ নড়াইল শহরের একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ ও অবিস্ফোরিত ককটেল পড়ে থাকার ঘটনায় শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রথম ঘটনাটি ঘটে আজ সন্ধ্যার পরে নড়াইল প্রেসক্লাব ভবনে। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পরে কে বা কারা প্রেসক্লাবের দেয়াল লক্ষ্য করে প্রথমে একটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। বিকট শব্দে আশপাশের সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। বিস্ফোরণের পরপরই হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বিকট শব্দে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়লে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ একাধিক টিম ঘটনাস্থলে হাজির হয়। পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে এবং আলামত সংগ্রহ করে। এ সময় উপস্থিত সাংবাদিকদের কাছে নড়াইলের পুলিশ সুপার ঘটনার বিবরণ তুলে ধরেন।

তিনি জানান, কালিয়ার ঘটনাকে আড়াল করতে এবং শহরে আতঙ্ক সৃষ্টি করতেই এই বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ হতাহত হননি। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত চলছে।

এদিকে গভীর রাতে আরেকটি ঘটনার সংবাদ আসে। সদর রেজিস্ট্রি অফিসের সামনে আরও একটি অবিস্ফোরিত ককটেল পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং অবিস্ফোরিত ককটেলটি নিরাপদে উদ্ধারের ব্যবস্থা নেয়। পরপর দুটি ঘটনায় শহরের সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় বাসিন্দারা নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। টহল বাড়ানো হয়েছে। সন্দেহজনক কোনো বস্তু দেখলে তা স্পর্শ না করে দ্রুত নিকটস্থ থানা বা ৯৯৯ নম্বরে জানানোর জন্য সাধারণ মানুষের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

মন্তব্য (০)





image

কেরানীগঞ্জে চার স্থানে ১০টি ককটেল বিস্ফোরণ, আটক ২

১

নিজস্ব ডেস্ক : ঢাকার কেরানীগঞ্জের গুরুত্বপূর্ণ চারটি স্থানে ১০টি কক'টেল ব...

image

প্রয়োজনীয় কাজ ছাড়া বের হচ্ছেন না গোপালগঞ্জের মানুষ

২

নিজস্ব ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ৪৮ ঘন্টার অবরোধ চলছে। এতে অচল হয়ে পড়েছে গোপ...

image

নিষিদ্ধ আ. লীগের ৪৮ ঘন্টার লক ডাউন কর্মসূচিতে দিনাজপুরে ব...

৩

দিনাজপুর প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশজ...

image

আওয়ামীলীগের সাথে সম্পৃক্ততা অভিযোগে শোকজের জবাবে যা বললেন...

৪

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোক...

image

নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলা...

৫

নিজস্ব ডেস্ক : নিরাপত্তার শঙ্কায় খুলনা, সাতক্ষীরা, যশোর, বাগেরহাট, নড়াইল ও মা...

  • company_logo