• সমগ্র বাংলা

ফরিদপুরের ডিক্রিরচরে নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে লেন্সসহ চক্ষু চিকিৎসাসেবা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচরে বিনামূল্যে লেন্সসহ চক্ষু চিকিৎসাসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের সার্বিক ব্যবস্থাপনায় ও প্রধান অতিথি হিসেবে উপস্থিতিতে এ সেবা কার্যক্রম পরিচালিত হয়।

রোববার সদর উপজেলার ৫ নম্বর ডিক্রিরচর ইউনিয়নের সিঅ্যান্ডবি ঘাট এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় বাসিন্দাদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি বাছাইকৃত রোগীদের লেন্স সংযোজনসহ চিকিৎসাসেবার ব্যবস্থা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ এলাকার সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় স্থানীয় বাসিন্দা ও সেবাগ্রহীতারা নায়াব ইউসুফের এমন উদ্যোগের প্রশংসা ও সাধুবাদ জানান।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন ৫ নম্বর ডিক্রিরচর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. আলম শেখ। এ ছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

মন্তব্য (০)





image

লালমনিরহাটে দুর্যোগ সহনশীল বাড়ি পেয়ে খুশি ষাটোর্ধ্ব জেল...

১

লালমনিরহাট প্রতিনিধি : মাথা গোঁজার ঠাঁই ছিলনা লালমনিরহাট সদর...

image

চাটমোহরে নিষিদ্ধ শ্রমিক লীগ নেতা বেলাল গ্রেপ্তার

২

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলায় নিষিদ্ধ শ্রমিক লীগে...

image

চাটমোহরে ইয়াবাসেবনের দায়ে যুবকের ১০ মাসের কারাদণ্ড

৩

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকবিরোধী অভিযানে ইয়াবা স...

image

পঞ্চগড় সীমান্তে ১৮ বোতল ভারতীয় কীটনাশক আটক, মূল্য ৪৫ হাজা...

৪

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চ...

image

জামালপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মামা-ভাগিনাসহ নিহত ৩

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে বেগুনবোঝাই ট্রাকের...

  • company_logo