ছবিঃ সিএনআই
পঞ্চগড় প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে পঞ্চগড়ে পালিত হয়েছে ঐতিহাসিক মুক্ত দিবস। ১৯৭১ সালের ২৯ নভেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়েছিল পঞ্চগড় জেলা।
ঐতিহাসিক এ দিনটি স্মরণে রবিবার (২৯ নভেম্বর) জেলা পুলিশসহ বিভিন্ন সরকারি ও সামাজিক সংগঠনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে সকালে পঞ্চগড় পুলিশ সুপারের কার্যালয়ের সামনে স্থাপিত শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া নিবেদন করেন পুলিশ সুপার মো. আবু সাইম। পরে জেলা পুলিশের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি জেলা পরিষদ চত্বরে অবস্থিত বধ্যভূমিতে গিয়ে শেষ হয়। সেখানে শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও তাঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
এরপর পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসনের আয়োজনে মুক্ত দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণের পাশাপাশি শহীদদের আত্মত্যাগ ও বীর মুক্তিযোদ্ধাদের অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন, পুলিশ সুপার মো. আবু সাইম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. ফরহাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থীসহ জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রতি বছরের মতো এবারও নানা আয়োজনের মধ্য দিয়ে পঞ্চগড়ে মুক্ত দিবস পালন করা হয়। এসব কর্মসূচির মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করার আহ্বান জানানো হয়।
বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস...
পাবনা প্রতিনিধি : পাবনার বেড়া মডেল থানায় ককটেল নিক্ষেপ, অগ্ন...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলায় অগ্নিকাণ্ডে...
পঞ্চগড় প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে পঞ্চগড়ে পাল...
লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়...

মন্তব্য (০)