• সমগ্র বাংলা

পঞ্চগড়ে সুজনের দুই যুগ পূর্তি উদ্‌যাপন, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার আহ্বান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধি: ‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর দুই যুগ পূর্তি উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, কেক কাটা ও আনন্দ উদ্‌যাপনের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরসংলগ্ন জেলা প্রেসক্লাব কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রেসক্লাব কার্যালয়ে এসে শেষ হয়। পরে প্রেসক্লাবের হলরুমে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন সম্পন্ন হয়।

সুজন পঞ্চগড় জেলা শাখার সভাপতি হেজারুল রশিদ প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহসভাপতি মো. আব্দুল হান্নান, সহসভাপতি তবিরুল ইসলাম মানিক ও হারুন রশিদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা, সহসাধারণ সম্পাদক আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ভুট্টু এবং কোষাধ্যক্ষ ছাদেকুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, গণতন্ত্র, সুশাসন, ন্যায়বিচার ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় সুজন দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ লক্ষ্য বাস্তবায়নে সংগঠনের প্রত্যেক সদস্যকে আরও সচেতন, সংগঠিত ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। একই সঙ্গে সমাজের সর্বস্তরের মানুষকে গণতান্ত্রিক মূল্যবোধ চর্চা এবং নাগরিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

সভাপতির বক্তব্যে হেজারুল রশিদ প্রধান বলেন, সুজনের দুই যুগ পূর্তিতে আমাদের প্রত্যাশা—খুন, ধর্ষণ, নিপীড়ন ও সহিংসতামুক্ত একটি মানবিক সমাজ প্রতিষ্ঠা করা। পাশাপাশি দুর্নীতি, দুর্বৃত্তায়ন ও সাম্প্রদায়িকতামুক্ত জনকল্যাণমুখী রাজনীতি নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকদের সচেতনতা, সক্রিয় অংশগ্রহণ এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ভূমিকা অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে ‘খুন-ধর্ষণ-নিপীড়ন ও সহিংসতামুক্ত মানবিক সমাজ চাই, দুর্নীতি-দুর্বৃত্তায়ন ও সাম্প্রদায়িকতামুক্ত জনকল্যাণমুখী রাজনীতি চাই’—এই স্লোগান তুলে ধরা হয়।

এ সময় সুজনের জেলা কমিটির সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে পদোন্নতিজনিত বদলিতে পুলিশ কর্মকর্তা খান মোঃ শাহর...

১

পঞ্চগড় প্রতিনিধি: সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতিজনিত বদলি ...

image

শিবচরে চর প্রকল্পের কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

২

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের শিবচর উপজেলায় ২০২৬-২৭ অর্থব...

image

"রয়্যাল এনফিল্ড"র দেয়নি তাই ঘরে নেয়নি স্ত্রী : যৌতুক মাম...

৩

কক্সবাজার প্রতিনিধি : রয়্যাল এনফিল্ড " র দাবী মিটেনি ত...

image

বগুড়ায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের মামলার আসামি এখন স্ব...

৪

বগুড়া প্রতিনিধি : জুলাই আন্দোলনের সময় বগুড়ায় বিএনপির কা...

image

শার্শায় সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম'র মৃত্যু বার্ষিকী উপলক...

৫

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় বিএনপি'র জাতীয় স্থায়ী ...

  • company_logo