ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুরস্থ বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।
বুধবার (১১ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান এই সংসদ সদস্য।
ফেসবুক পোস্টে নুসরাত তাবাসসুম জ্যোতি লেখেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।’ তিনি আরও লেখেন, ‘এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।’
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের আঁধারে দুর্বৃত্তরা বা আওয়ামী সন্ত্রাসীরা তার বাড়িতে এই হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন সংবাদমাধ্যমকে জানান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে কে বা কারা আগুন ধরিয়ে দিয়েছিল। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়। বর্তমানে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে।
উল্লেখ্য, নুসরাত তাবাসসুম জ্যোতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক এবং দলটির নারী শাখা ‘জাতীয় নারী শক্তি’র প্রধান সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-৫০ (সংসদীয় আসন ৩৫০)-এর সংসদ সদস্য।
জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...
জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলায় ডিলার...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

মন্তব্য (০)